দণ্ডপ্রাপ্ত আসামিসহ ১৬ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের চিতলমারী পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৯৯৪ সালে চিতলমারীর একটি হত্যা মামলায় উপজেলার বড়গুনি গ্রামের রশিদ সিকদারের ছেলে দুলাল সিকদারকে (৫০) আদালত যাবজ্জীবন সাজা দেন। অন্যরা হলেন চিতলমারী উপজেলার বড়গুনি গ্রামের হরমুজ মোল্লা (৫০), একই উপজেলার শান্তিখালী গ্রামের আখের শেখ (৪২), চিংগুড়ি গ্রামের ইমরান মোল্লা (৪০), একই গ্রামের শফিক শেখ (২৭), লিয়াকত মোল্লা (৫০), আবুল হোসেন মোল্লা (২৩), আবুল কালাম আজাদ (২২), ইসরাল মোল্লা (৪০), হাসান বিশ্বাস (২৪), ইব্রাহিম বিশ্বাস (১৯), সফিক মোল্লা (২৩), মচন্দপুর গ্রামের জাহিদ গাজী (৩৮), শৈলদহ গ্রামের খবির সিকদার (৪৫) এবং ডোবাতলা গ্রামের নবীর শেখ (৪৫)।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার দুপুরে এই প্রতিবেদককে বলেন, বুধবার রাতে পুলিশ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (গতকাল) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।