দণ্ডপ্রাপ্ত ছাত্রদল নেতা মুক্তি পেয়ে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে রোববার পিকেটিং করার সময় আটক হয়ে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন দিনের সাজা ভোগের পর বরগুনা জেলা ছাত্রদলের সদস্য হুমায়ুন কবির মঙ্গলবার সকালে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিৎসারত হুমায়ুন জানান, রোববার সকালে শহরের খামারবাড়ি এলাকা থেকে পুলিশ প্রথমে তাঁকে আটক করে বেধড়ক পেটান। পরে পুলিশ তাঁকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এনে আরেক দফা এবং থানায় নিয়ে তৃতীয় দফায় বেদম মারধর করেন।হুমায়ুন বলেন, ‘সামনে আমার ইয়ার ফাইনাল পরীক্ষা। এই অবস্থায় পরীক্ষায় অংশ নিতে পারব কি না, তা নিয়ে সংশয়ে আছি।’জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির এ ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচার দাবি করেন। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, হুমায়ুনকে পুলিশি নির্যাতনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।