দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জামিন কুষ্টিয়ায় ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজ। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত এক ব্যবসায়ী গতকাল রোববার বিকেলে জামিনে ছাড়া পাওয়ার পর ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নেন।এর আগে দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে চেম্বারের এক জরুরি বৈঠক হয়। চেম্বারের সহসভাপতি এস এম কাদেরী শাকিল বলেন, বৈঠকের পর ওই ব্যবসায়ী জামিনে ছাড়া পাওয়ায় তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেছেন।ওই বৈঠকে উপস্থিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বিকেলে তাঁকে জামিন দেন। তবে উচ্চ আদালতে প্রতিবেদন পাঠানো হবে এবং মামলা চলবে।