দণ্ডপ্রাপ্ত সেই শিক্ষককে বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা আদর্শ উচ্চবিদ্যালয়ের দণ্ডপ্রাপ্ত শিক্ষক এ কে এম ফজলুল হককে বরখাস্ত করা হয়েছে।
শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পর গত ২ মে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এক চিঠিতে বিষয়টি ওই শিক্ষককে জানান। এর আগে ১৩ এপ্রিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী নূরে আলম সিদ্দিকী বরখাস্তের নিদের্শনা দিয়ে একটি চিঠি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোকুল চন্দ্র বরাবর পাঠানো হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির একটি সূত্র জানায়, প্রধান শিক্ষক ২ মে এই বরখাস্ত আদেশে স্বাক্ষর করে কিছুদিন চুপচাপ ছিলেন। বিষয়টি জানাজানি হতে কয়েক দিন সময় লেগেছে।
গত মঙ্গলবার রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষকের বরখাস্ত আদেশের অনুলিপি হাতে পাওয়ার কথা নিশ্চিত করেন। এ ছাড়া অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।
২১ এপ্রিল প্রথম আলোয় ‘দণ্ডপ্রাপ্ত শিক্ষককে বরখাস্তের নির্দেশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।