দন্ত চিকিৎসার নতুন পদ্ধতি নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের একজন শীর্ষস্থানীয় দন্ত চিকিৎসক দাঁতের গর্ত ভরাট করার নতুন একটি পদ্ধতি বের করেছেন। এতে দাঁতের স্বাভাবিক গঠন ও শক্তি অক্ষত থাকবে। রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় তিনি গত শনিবার এক সেমিনারে ওই পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। খবর বাসসের।
জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞানের অধ্যাপক তাকাশি সাইতো শনিবারের সেমিনারে বলেন, নতুন পদ্ধতিতে গর্ত ভরাট করার সময় দাঁতের খুব সামান্য অংশ কাটতে হয়। কিন্তু আক্রান্ত দাঁতের বড় অংশই প্রচলিত পদ্ধতির চিকিৎসায় কাটতে হয়। গর্ত ভরাট করার অস্ত্রোপচারের সময় দাঁতের স্বাভাবিক গঠন অক্ষত রাখা এবং দাঁতের আবরণ (এনামেল) অপসারণ সীমিত রাখার ওপর গুরুত্ব দেওয়া উচিত।
সেমিনারে ঢাকার সিটি ডেন্টাল কলেজের বেশ কয়েকজন দন্ত চিকিৎসক, ডেন্টাল সার্জন ও শিক্ষার্থী অংশ নেন।