দপ্তর পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম বলেছেন, জেলা প্রশাসনে দুর্নীতি হয় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাধ্যমে। তাঁরা শুধু রাজস্ব বিভাগে কাজ করতে চান। তাই দুর্নীতি রোধে জেলা প্রশাসনের প্রতিটি বিভাগের কর্মচারীদের কর্মস্থল ছয় মাস অন্তর পরিবর্তন করা হবে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মহসীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।