দপ্তর স্থানান্তর না করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর দর্শনা পৌর এলাকায় স্থানান্তর না করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত বৃহস্পতিবার স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম জানান, দামুড়হুদা থেকে প্রাণিসম্পদ দপ্তর দর্শনায় স্থানান্তর হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ইউএনও সোনিয়া আফরিন জানান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর উপজেলা পরিষদের অধীন বিভাগ। বৃহত্তর স্বার্থে এই দপ্তরকে দামুড়হুদায় রাখা হবে।