দপ্তরের তালা খুলে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফের দপ্তরে শিক্ষক সমিতির দেওয়া তালা কাল রোববারের মধ্যে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। অন্যথায় তাঁরা নিজেরাই তালা ভেঙে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনবেন। একই সঙ্গে শিক্ষক সমিতির কর্মসূচিরও তীব্র নিন্দা জানানো হয়েছে। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও শিশু দিবস উদ্যাপন অনুষ্ঠানে বক্তারা ওই দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।