প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে মঞ্জুরুল হক। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় পঞ্চম শ্রেণীতে ওঠার পর সে অন্যের বাড়িতে জায়গির থেকে লেখাপড়া করেছে। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট সে। দুই বোনের বিয়ে হয়ে গেছে। বড় ভাই চট্টগ্রামের ফটিকছড়িতে কাঠমিস্ত্রির কাজ করেন। পরীক্ষা চলাকালে তার বাবা আকবর আলী মারা যান। এর পরও সে ভালোভাবে পরীক্ষা দিয়েছে। মঞ্জুরুল ভবিষ্যতে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চায়।