দম্পতি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার সাড়ুকদিয়া গ্রামের বনমালী সরকারের ঘর থেকে কয়েক দিন আগে পেঁয়াজ চুরি হয়। গত সোমবার স্থানীয় লোকজন একজন ফকির দিয়ে আয়না পড়া দেন। এতে আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরুণ সরকারের স্ত্রী কল্পনা রানীর নাম উঠে আসে। এ নিয়ে ওই দিন বনমালীর স্ত্রী রিপা রানীর সঙ্গে কল্পনা রানীর কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে গতকাল মঙ্গলবার সকালে বরুণ সরকারের দুই ছেলে কালু সরকার ও আকাশ সরকারের নেতৃত্বে সাত-আটজন বনমালীর ঘরে হামলা চালিয়ে বনমালী ও তাঁর স্ত্রীকে পিটিয়ে আহত করেন। l ফরিদপুর অফিস|