দম্পতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ শহরের নুনিয়াপট্টি এলাকা থেকে গতকাল রোববার এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন রায়হান ও তাঁর স্ত্রী রত্না। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভাষ্যমতে, এ দম্পতি মাদক ব্যবসায়ী। অভিযান চালিয়ে তাঁদের আটক করে র‌্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ১১৪টি নেশা জাতীয় ইনজেকশন, হেরোইন, ইয়াবা বড়ি, গাঁজা ও এক লাখ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাঁদের নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।