প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহারে গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার লালমাটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন লালমাটিয়া গ্রামের ফারুক হোসেন ও তাঁর স্ত্রী ফাতেমা বেগম। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে এএসআই মাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল লালমাটিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ ওই দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।