প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের ধাক্কায় গতকাল শনিবার এক দম্পতি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার হটিয়ারপাড়া গ্রামের মোমতাজ উদ্দিন (৪৫) ও তাঁর স্ত্রী শেফালী খাতুন (৩৫)। ধুনট থানার পুলিশ সূত্র জানায়, মোমতাজ ও শেফালী গতকাল সকালে শেফালীর ভাইয়ের মোটরসাইকেলের পেছনে চড়ে নিজ বাড়ি থেকে বগুড়া যাচ্ছিলেন। পথে সোনাহাটা বাজারের তিন মাথা এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁরা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।