দম্পতিকে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হিলি আইসিপি ক্যাম্পের সদস্যরা ভারতের এক দম্পতিকে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হিলি চেকপোস্ট দিয়ে বিজিবির সদস্যরা শম্ভু দে (৫০) ও তাঁর স্ত্রী রানু দেকে বিএসএফের সদস্যদের কাছে হস্তান্তর করেন। শম্ভু দে পশ্চিমবঙ্গের কলকাতার দমদম জেলার যশোর রোডের হরিলাল দের ছেলে। হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হামিদুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে শম্ভু দে ও তাঁর স্ত্রী হিলি রেলস্টেশনের দক্ষিণ পাশ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এ সময় বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন। ওই দিন সন্ধ্যায় ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার জাফর উল্লাহ খানের সঙ্গে পতাকা বৈঠক করে ওই দম্পতিকে বিএসএফের হাতে তুলে দেন হামিদুর রহমান।