দম্পতির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসার অভিযোগে মো. মোস্তফা (৪৫) ও তাঁর স্ত্রী তাসলিমা বেগমকে (২৮) এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বনানী থানা এলাকা থেকে ইয়াবা বড়ি ও গাঁজাসহ পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। বনানী থানার অপারেশন অফিসার আবু বকর মিয়া বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কড়াইলের বেলতলা বস্তি থেকে ৫০টি ইয়াবা বড়ি ও আধা কেজি গাঁজাসহ মোস্তফা ও তাসলিমাকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের কারাদণ্ডাদেশ দেন।
নিজস্ব প্রতিবেদক