দম্পতির দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আকলিমা খাতুনকে (১৪) বাল্যবিবাহ দেওয়ার দায়ে তার বাবা শাহীনূর আলম ও মা হাসিনা খাতুনকে গতকাল বুধবার দুপুরে ইউএনও এরাদুল হক ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দিয়েছেন। শাহীনূরকে ১৫ দিনের কারাদণ্ড এবং হাসিনাকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা উপজেলার সুন্দরপুর গ্রামের বাসিন্দা। গত ৩১ জানুয়ারি যশোরের শেখহাটি গ্রামের জনৈক জহুরুল ইসলামের সঙ্গে আকলিমার বিয়ের নির্ধারিত দিনে ইউএনও লোক পাঠিয়ে বিয়ের বন্ধ করে দেন। এর পরও ওই দম্পতি গোপনে গত ২ ফেব্রুয়ারি মেয়েকে অন্যত্র নিয়ে গিয়ে জহুরুলের সঙ্গে আকলিমার বিয়ে দেন।