দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বগুড়ায় অবস্থিত কৃষি গবেষণা ইনস্টিটিউটের এক কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক বগুড়ার সহকারী পরিচালক রবীন্দ্রনাথ চাকী রোববার বগুড়া সদর থানায় পৃথক দুটি মামলা করেন। মামলার আসামিরা হলেন, কৃষি গবেষণা ইনস্টিটিউটের বগুড়ার চেলোপাড়ার কন্দাল ফসল গবেষণাকেন্দ্রের সুপারভাইজার আজিজুর রহমান ও তাঁর স্ত্রী নার্গিস রহমান।