দম্পতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের বেড়পাড়া গ্রামে গত রোববার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন ওয়াসিম উদ্দিন (৩৮) ও তাঁর স্ত্রী লাইলী খাতুন (৩০)। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যায় হঠাৎ করেই তাঁদের বাড়ির নলকূপটি নষ্ট হয়। লাইলি নলকূপ মেরামতের জন্য চেষ্টা করেন। তিনি এর প্লাঞ্জার রডটি উঁচু করে তুলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। ঘটনাটি দেখে তাঁর স্বামী ওয়াসিম তাঁকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।