দয়াগঞ্জে লেগুনার চাপায় একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দয়াগঞ্জে আজ বুধবার রাতে লেগুনার চাপায় জাহাঙ্গীর আলম (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি জুরাইনের একটি রড-সিমেন্টের দোকানের ব্যবস্থাপক ছিলেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, রাত পৌনে ১০টার দিকে জাহাঙ্গীর জুরাইনের নতুন রাস্তাসংলগ্ন দয়াগঞ্জের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি লেগুনা তাঁকে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর আলম সপরিবারে কেরানীগঞ্জের কালিগঞ্জে থাকতেন। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ের কলমায়।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লেগুনাটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।