দর আড়াই কোটি টাকা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিকানাধীন সাগরিকা গরুর হাটের নিলাম গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বোচ্চ দর উঠেছে ছয় কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ৭৮৭ টাকা, যা গত বছরের চেয়ে দুই কোটি ৬০ লাখ টাকা বেশি। গতবারের দর ছিল চার কোটি ১৭ লাখ টাকা। পয়লা বৈশাখ এ হাটের হাতবদল হবে। সর্বোচ্চ দরের সঙ্গে মূল্য সংযোজন কর, আয়কর ও জামানত মিলে আরও ২৫ শতাংশ অতিরিক্ত টাকা যোগ হবে। সব মিলিয়ে এ অর্থের পরিমাণ দাঁড়াবে আট কোটি ৪৭ লাখ ২২ হাজার টাকা।