বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী জানতে চেয়েছেন, দরখাস্ত না পেলে প্রধানমন্ত্রী কেন দুর্নীতির তদন্ত করবেন না? তিনি দাবি করেন, দুর্নীতির দুর্গন্ধে নাক চেপে রাখাই এখন দায়। তাই দরখাস্তের প্রয়োজন নেই।দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার বি চৌধুরীর এই বক্তব্যের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বি চৌধুরীকে উদ্ধৃত করে বলা হয়, পদ্মা সেতুসংক্রান্ত কোনো দুর্নীতির অভিযোগ থাকলে তা প্রধানমন্ত্রীর কাছে লিখিত দরখাস্ত দিয়ে জানাতে বলা হয়েছে। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দাতা সংস্থা ও উইকিলিকসে ফাঁস হওয়া তথ্যে দুর্নীতির কথা প্রকাশ পেয়েছে। এরপরও কি দরখাস্ত দেওয়ার প্রয়োজন আছে? প্রধানমন্ত্রীর কি আগেই তা জানা উচিত ছিল না?সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক এই রাষ্ট্রপতি বলেছেন, পত্রিকায় প্রকাশ হয়েছে শুধু দলীয় বিবেচনায় বেশ কয়েকটি নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া হবে।