দরজা থেকে হাতকড়া অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া জংশন রেলস্টেশনে একটি কক্ষের দরজায় তালার পরিবর্তে লাগানো হাতকড়াটি গতকাল সোমবার বিকেলে অপসারণ করা হয়েছে৷ ওই কক্ষে রেল পুলিশের এক সদস্য থাকেন বলে জানা গেছে৷
কুলাউড়া রেলওয়ে থানা (জিআরপি) সূত্রে জানা গেছে, রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে কিছুদিন ধরে রেল পুলিশের কনস্টেবল আবদুস শহীদ থাকেন৷ এর অদূরেই রেল পুলিশের কার্যালয়৷ সম্প্রতি শহীদ ছুটি পেয়ে বাড়ি যাওয়ার সময় হাতকড়া দিয়ে দরজা আটকিয়ে যান৷ এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘তালার বদলে হাতকড়া’ শিরোনামে একটি ছবি ছাপা হলে বিষয়টি রেল পুলিশের নজরে পড়ে৷ প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে রেল পুলিশের কয়েকজন সদস্য হাতকড়াটি খুলে নিয়ে যান৷
কুলাউড়া জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘থানায় আবাসন-সংকটের কারণে অনেক দিন ধরেই পুলিশ সদস্যরা ওই কক্ষে থাকেন। শহীদ ভুলে হাতকড়া দিয়ে দরজা আটকিয়ে যান। পরে চাবি খঁুজে পেয়ে হাতকড়াটি খুলে আনা হয়। কক্ষটি তালাবদ্ধ করে রাখা হয়েছে।’