দরজায় তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়নি। কিন্তু শিক্ষার্থীরা গিয়ে দেখে বিদ্যালয়ের দরজায় তালা লাগানো। শিক্ষার্থীরা কিছুক্ষণ বিদ্যালয়ের মাঠে ছোটাছুটি ও খেলাধুলা করে যার যার বাসায় ফিরে যায়। গতকাল শনিবার মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউরা চা-বাগান প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। চা-বাগান কর্তৃপক্ষ পরিচালিত ওই বিদ্যালয়ে দেড় শর মতো ছাত্রছাত্রী ও চারজন শিক্ষক আছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন ঘোষ প্রথম আলোকে বলেন, ‘শরীর খারাপ সত্ত্বেও বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে আমি ছাত্রছাত্রীদের টেংরাবাজারে শহীদ সুদর্শন উচ্চবিদ্যালয়ে নিয়ে এসেছি। আমি ১০টায় বিদ্যালয়ে থাকা পর্যন্ত অন্য শিক্ষকেরা আসেননি। পরে চৌকিদারকে বলে এসেছি, সময়মতো শিক্ষকেরা না এলে তালা মেরে রাখতে। এই ঘটনায় কাল (আজ রোববার) সভা ডেকেছি।’ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মাথিউরা চা-বাগানের ব্যবস্থাপক জাফর ইকবাল বলেন, ‘কী কারণে যে তিনজন শিক্ষক আসেননি, বুঝিনি। খোঁজ নিয়ে দেখছি।’