দরপত্র অনুযায়ীই বই ছাপা হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপত্র মোতাবেকই প্রাথমিক স্তরের বিনা মূল্যের পাঠ্যবই ছাপা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল সোমবার সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অবিশ্বাস্য কম দর দিয়ে সর্বনিম্ন দরদাতা হয়ে প্রাথমিকের পাঠ্যবই ছাপার কাজ নেওয়ার আয়োজন যখন চূড়ান্ত পর্যায়ে, তখন বিশ্বব্যাংক দুটি বড় শর্ত জুড়ে দেয়। দাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, বই ছেপে সারা দেশে পৌঁছার পর সেই বইয়ের নমুনা সংগ্রহ করে মান নিশ্চিত হয়েছে কি না, তা যাচাইয়ের পর বিল পরিশোধ করা হবে। এ ছাড়া দরদাতাদের নিরাপত্তা জামানতও বাড়িয়ে দেওয়া হবে।