দরপত্র কিনতে বাধার মুখে মুদ্রণ ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দরপত্রের শিডিউল কিনতে গেলে বাধার মুখে পড়েছে কয়েকটি মুদ্রণ প্রতিষ্ঠান। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। দুটি মুদ্রণ প্রতিষ্ঠান উদয়ন অফসেট প্রেস ও রূপালী প্রোডাক্টসের প্রতিনিধি ঘটনাটি লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন।
সাত দিন আগে বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের দেয়াল ও টেবিল ক্যালেন্ডার ছাপানোর জন্য একটি দরপত্র আহ্বান করা হয়। গতকাল ছিল দরপত্র কেনার শেষ দিন। বেলা ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে নগরের বেশ কিছু মুদ্রণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংকের শাখায় দরপত্র কিনতে যান। তবে ব্যাংকে প্রবেশের আগেই কয়েকজন যুবক তাঁদের দরপত্র না কিনে ফিরে যাওয়ার জন্য হুমকি দেন ও জোর করে বের করে দেন।