দরপত্র কেড়ে নেওয়ার ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গণপূর্ত বিভাগের দরপত্রের এক ঠিকাদারকে বাধা দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মাশকুরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শওকত হাসান খান এ মামলা করেন।শওকত হাসান খান অভিযোগ করেন, আগারগাঁও তালতলা এফ-১, ২ ও ৩ নম্বর ভবনের সম্প্রসারণের কাজের জন্য দুই কোটি ৪০ লাখ টাকার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার (গতকাল)। এ কাজের দরপত্রের জন্য দুপুর ১২টার দিকে তিনি এক লাখ ৬০ হাজার টাকা করে তিনটি পে-অর্ডার নিয়ে গণপূর্ত-৩-এর নির্বাহী প্রকৌশলী আবদুল হকের কার্যালয়ে যান। এ সময় সেখানে আগে থেকে অবস্থান নেওয়া ১০-১৫ জন সন্ত্রাসী পে-অর্ডার ও দরপত্রের কাগজপত্র নিয়ে ছিঁড়ে ফেলে এবং কলাপসিবল গেট আটকে দেয়। তিনি বলেন, সন্ত্রাসীরা তাঁর সহযোগী নজরুলকে মারধর করে। এর মধ্যে দরপত্র বাক্সে ফেলার সময় পার হয়ে যায়। এ ঘটনায় তিনি সাতজনকে আসামি করেন।