দরপত্র জমাদানে ছাত্রলীগের বাধা দেওয়ার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে শিক্ষা প্রকৌশল অধিপ্তরের অধীন ভবন নির্মাণের দরপত্র জমাদানে গতকাল সোমবার মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিন ও তাঁর অনুসারীরা ঠিকাদারদের বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই অধিদপ্তরের বরিশাল কার্যালয় থেকে জানা গেছে, বিদ্যালয় ভবন নির্মাণের জন্য গত মাসে ছয় কোটি ৭১ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। ১১ গ্রুপের ওই দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল।
একাধিক ঠিকাদার অভিযোগ করেন, গতকাল বেলা ১১টার দিকে দরপত্র জমা দিতে গেলে সেখানে তাঁদের বাধা দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। কার্যালয়ের প্রধান ফটকেই তাঁদের আটকে দেওয়া হয়। অভিযোগের ব্যাপারে জসিমউদ্দিনের মুঠোফোনে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. কামরুল ইসলাম বলেন, ‘দপ্তরের ভেতর কেউ কাউকে বাধা দেয়নি। বাইরে কিছু হয়ে থাকলে সেটা আমাদের জানার বাইরে।’