দরপত্র দাখিল নিয়ে উত্তেজনা, চিফ হুইপের ভাই লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে দরপত্র দাখিলে বাধা দেওয়া নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন চিফ হুইপ আ স ম ফিরোজের ছোট ভাই মো. ফরিদ হোসেনসহ তাঁর সহযোগীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ছয় গ্রুপে চার কোটি ২০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। গতকাল ছিল দরপত্র দাখিলের শেষ দিন। দুপুর ১২টার দরপত্র জমা দেওয়া নিয়ে মো. ফরিদ হোসেন, বাউফল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও বগা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শাহীনের সঙ্গে জেলা যুবলীগের সদস্য নজরুল ও তাঁর সহযোগী যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা বিরোধে জড়িয়ে পড়েন। এ সময় লাঞ্ছিত হন ফরিদ হোসেন এবং তাঁর সহযোগী জাহাঙ্গীর হোসেন ও শাহীন।
বগা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শাহীন অভিযোগ করে বলেন, বাউফলের আয়লা হাইস্কুল ও ভরিপাশা হাইস্কুলের উন্নয়নের এক কোটি ৩৮ লাখ টাকার দরপত্র নিজ নিজ ঠিকাদাির প্রতিষ্ঠানের অনুকূলে দাখিল করতে যান তাঁরা। এ সময় জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেয়। দরপত্র দাখিল করলে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় িচফ হুইপের ছোট ভাই ফরিদ হোসেন তাদের বাঁচাতে এগিয়ে আসেন। তবে ফরিদ হোসেন লাঞ্ছিত হওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি৷
জেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম বলেন, দরপত্র দাখিল করতে গেলে ফরিদ হোসেন ও তাঁর সহযোগীরা সমঝোতার কথা বলে দরপত্র জমা দিতে বাধা দেন। বারবার অনুরোধ করলেও তাঁরা দরপত্র জমা দিতে দেননি। একপর্যায়ে দরপত্র জমা দিতে গেলে পেছন থেকে টেনে ধরা হয়। এ ঘটনা দেখে সঙ্গীরা এগিয়ে আসেন এবং দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।
িচফ হুইপের ছোট ভাই ফরিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু শুনিনি৷ আমার কার্যালয়ের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’