প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে জাহাজে পণ্য ওঠানো-নামানোর কাজের দরপত্রে কঠোর শর্ত দেওয়া উচিত বলে মনে করে বন্দরে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সংগঠন বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানান সংগঠনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী। এই সংগঠনের সদস্যরা এখন বন্দরে জাহাজে কনটেইনার ও সাধারণ পণ্য ওঠানো-নামানোর কাজে নিয়োজিত আছে। সম্প্রতি বন্দরের ১২টি জেটিতে পণ্য ও কনটেইনার ওঠানো-নামানোর কাজের দরপত্র আহ্বান করেছে বন্দর কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, যোগ্য প্রতিষ্ঠানগুলো যাতে বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজ পায়, সেজন্য এই কঠোর শর্ত দেওয়ার কথা বলছে সংগঠনটি।