দরপত্রে প্রাক্কলিত দরের ১০ ভাগ কম বা বেশি দেওয়া যাবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার নির্ধারিত প্রাক্কলিত দরের সর্বোচ্চ ১০ ভাগ কম বা বেশি দেখাতে পারবেন দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। আগে এ ধরনের ধরা বাধা কোনো বিধান ছিল না।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমিত দরপত্রের অংশগ্রহণকারীরা সর্বোচ্চ তিন কোটি টাকার দরপত্রে অংশ নিতে পারবেন। আগে এটি দুই কোটি টাকা ছিল।