দরিদ্র বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসচ্ছল ও দরিদ্র বিচারপ্রার্থীরা আইনগত সহায়তা নিতে এসে যেন কোনোভাবেই বঞ্চিত না হয়, সে ব্যাপারে সরকারি আইন সংস্থাগুলোকে সচেষ্ট থাকার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। গতকাল শনিবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিস (আরডিআরএস) আয়োজিত ‘জেলা আইনগত সহায়তা তহবিলের কার্যকর ব্যবহার’ শীর্ষক সেমিনারে এ নির্দেশ দেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, অসচ্ছল বিচারপ্রার্থীদের পুরোপুরি আইনগত সহায়তা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী দেশের জনগণ সমান আইনগত সুবিধা পাবে। কিন্তু আদালতে এক পক্ষ দুর্বল হলে জনগণের এই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা পায় না। সত্যিকারের অসচ্ছল ব্যক্তিরা যাতে আইনগত অধিকার পায়, সে জন্য জেলা কমিটির সদস্যদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানান আইনমন্ত্রী। আইনমন্ত্রী বলেন, এ ধরনের বিচারপ্রার্থীদের আইনগত সহায়তা দিতে সংস্থা গঠন করে সেখানে পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। সরকারের আইনগত কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম ও গ্রামের হাটবাজারে প্রচারণা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।