দরিদ্র বিচারপ্রার্থীদের হয়রানি রোধে আরও সতর্ক হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা দ্রুত নিষ্পত্তি এবং দরিদ্র বিচারপ্রার্থীরা যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক হতে হবে। এ ব্যাপারে সবাইকে সততা ও দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে।

মুন্সিগঞ্জ জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার ‘কার্যকর আইনগত সহায়তা প্রতিষ্ঠায় জেলা লিগ্যাল এইড কমিটি এবং এনজিওর ভূমিকা’ শীর্ষক সভায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এসব কথা বলেন।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা কমিটি এবং মানবাধিকার আইন সহায়তা কর্মসূচি ব্র্যাক যৌথভাবে এ সভার আয়োজন করে।

এর আগে দরিদ্র বিচারপ্রার্থীদের সহায়তাদানকারী প্রতিষ্ঠান আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে কীভাবে জেলার তৃণমূল পর্যায়ে আরও প্রচারণা চালানো যায়, সে বিষয়ে আলোচকেরা নানা তথ্য-পরামর্শ দেন।

 জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে এতে অংশ নেন মুখ্য বিচারিক হাকিম বদরুল আলম ভূঞা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট বিচারকেরা, সিভিল সার্জন শহিদুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান প্রমুখ।