দরিদ্র মানুষের আকুতিকে অনেক চিকিৎসক হূদয়ে স্থান দেন না: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিকার আবদুল হামিদ বলেছেন, দেশের হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব চিকিৎসকদের। কিন্তু অনেক চিকিৎসকই দরিদ্র মানুষের আকুতিকে হূদয়ে স্থান দেন না। এর পরিবর্তে অর্থ উপার্জনের নেশায় আসক্ত হয়ে পড়েছেন তাঁরা।গতকাল শুক্রবার কিশোরগঞ্জ শহরে একটি বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যান সেবা চালুর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল আ্যাাসোসিয়েশন (বিএমএ) কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক নৌশাদ খান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন চিকিৎসক মাহবুব ইকবাল, জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হায়দার জাহান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আসাদুল্লাহ প্রমুখ।কিশোরগঞ্জের বেহাল চিকিৎসাসেবার কথা উল্লেখ করে স্পিকার আবদুল হামিদ বলেন, কেউ হূদেরাগে আক্রান্ত হলে তাঁর চিকিৎসার সুযোগ কিশোরগঞ্জে নেই। সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেক রোগী মারা যায়।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার আবদুল হামিদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট প্রতিনিধিদল নির্বাচনের আগে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে নেওয়া উচিত বলে যে মন্তব্য করেছে, তা গ্রহণযোগ্য। বিরোধী দল ইইউর পরামর্শ গ্রহণ করে এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে।