দরিদ্র মেধাবী ২০০ শিক্ষার্থীকে বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ‘ইসলাম-করিম ফাউন্ডেশন’-এর উদ্যোগে গতকাল মঙ্গলবার ২০০ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি এবং একজন শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে।এ উপলক্ষে হাজীরহাট হাইস্কুল অ্যান্ড বিএম কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহামঞ্চদ সাহাব উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, ফাউন্ডেশনের সভাপতি সুলতান আহামঞ্চদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহামঞ্চদ উল্যাহ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আল-হারুন, সোলেমান ভূঁইয়া প্রমুখ।