দরিদ্র রোগীদের চিকিৎসার ব্যাপারে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ দিতে অক্ষমতার কারণে কোনো দরিদ্র রোগী যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারে সজাগ থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই ট্রাস্টের একটি প্রতিনিধিদল কলেজের অধ্যক্ষ দীন মোহাম্মদের নেতৃত্বে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।প্রতিনিধিদলটি ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান। প্রধানমন্ত্রী ধৈর্যসহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। পরে রুশ গ্যাস অনুসন্ধান কোম্পানি গাজপ্রমের মহাপরিচালকের উপদেষ্টা এডওয়ার্ড শেভেহেনকো প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। গাজপ্রম বাংলাদেশে গ্যাস অনুসন্ধান ও বিদ্যুৎ উৎপাদনে সহায়তা দেওয়ার গভীর আগ্রহ প্রকাশ করে। স্বতন্ত্র বিপণনকেন্দ্রের উদ্বোধন করবেন: তৃণমূল নারী উদ্যোক্তাদের পণ্যসম্ভার বাজারজাত করার লক্ষ্যে রাজধানীতে একটি স্বতন্ত্র বিপণনকেন্দ্রের উদ্বোধন হচ্ছে আজ বুধবার। এই প্রথম সরকারি উদ্যোগে ধানমন্ডির রাপা প্লাজার দুটি ফ্লোরে স্বতন্ত্র বিপণনকেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী সকাল ১০টায় রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিপণনকেন্দ্রের উদ্বোধন করবেন।