
দরিদ্র শিশুদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে তরুণ উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং কসমোপলিটন। সম্প্রতি সংগঠনটি ফাতেমা তুজ জোহরা হিফজুল কুরআন মহিলা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে এক সমঝোতা স্মারক সই করে।
জেসিআই চট্টগ্রাম কসমোপলিটনের পক্ষে সভাপতি শিহাব মালেক এবং ফাতেমা তুজ জোহরা হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার পক্ষে মাদ্রাসার পরিচালিকা আসমা বেগম নিজ নিজ পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন। এ সময় অন্যদের মধ্যে জেসিআই বাংলাদেশের পরিচালক রাইসুল উদ্দীন, সংগঠনের চট্টগ্রাম চট্টগ্রাম কসমোপলিটনের নির্বাহী সহসভাপতি জসিম আহমেদ, সহসভাপতি গিয়াস উদ্দিন, জেনারেল লিগ্যাল কাউন্সিলর নূর ই জান্নাত, পরিচালক তৌহিদ আহমেদ, সদস্য মঈন হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে জেসিআই নেতারা জানান, মাদ্রাসার ছাত্রীরা যেন সুষ্ঠুভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে, তার জন্য যথাযথ সাহায্য জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটান থেকে দেওয়া হবে।