দরিদ্র শিক্ষার্থীদের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী করেছে এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন৷ রাজধানীর এসইএল সেন্টার মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়৷
দিনব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা কার্যক্রমের নানা সমস্যা, সুবিধা এবং আগামী দিনের পরিকল্পনা প্রণয়নসহ করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এতে এই ট্রাস্ট থেকে শিক্ষা সহযোগিতাপ্রাপ্ত দেশের ১২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন৷ বর্তমানে দেশে পাঁচ শতাধিক শিক্ষার্থী এই সহযোগিতার আওতায় রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের সভাপতি আবদুল আউয়াল৷ বিজ্ঞপ্তি৷