দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি দিল ওরিয়ন ফার্মা লিমিটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন মেডিকেল কলেজের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে কেক কাটা হয়
বিভিন্ন মেডিকেল কলেজের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে কেক কাটা হয়

করপোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন মেডিকেল কলেজের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ‘ওরিয়ন মেডিকেল স্কলারশিপ প্রোগ্রাম’-এর মাধ্যমে এই বৃত্তি দেওয়া হচ্ছে।
ওরিয়ন গ্রুপের পরিচালক ও ওরিয়ন ফার্মা ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি আরজুদা করিম গত মঙ্গলবার ওরিয়ন হাউসে এক অনুষ্ঠানে বৃত্তির চেক আটজন শিক্ষার্থীর হাতে তুলে দেন।
ওরিয়ন ফার্মা লিমিটেড দেশের ২০টি সরকারি মেডিকেল কলেজের প্রতি শিক্ষাবর্ষের (১ম-৫ম বর্ষ) চারজন করে শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে। অসচ্ছল শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি।