দরিদ্র ২৫ পরিবারকে ঈদের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার নাগরিক সংগঠন লোকমোর্চার সদর উপজেলা শাখা ও বেসরকারি সংস্থা রিসোর উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে ২৫টি হতদরিদ্র পরিবারের মধ্যে সেমাই, চিনি, আটা, মসলাসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিতরণকাজের উদ্বোধন করেন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। এ সময় জেলা লোকমোর্চার সহসভাপতি রাশেদ-উল ইসলাম জোয়ার্দ্দার, সচিব শাহানাজ পারভীন, উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক বিশ্বাস, সহসভাপতি জাফরুল হক এবং সাধারণ সম্পাদক পারভীন লায়লা মালিক উপস্থিত ছিলেন।