দরিদ্রদের খাদ্য ও চিকিৎসকদের পিপিই দিল জেএইচএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাযুদ্ধ জয়ে দরিদ্র ব্যক্তিদের খাদ্য ও চিকিৎসকদের পিপিই বিতরণ করছে জেএইচএম ইন্টারন্যাশনাল।
করোনাযুদ্ধ জয়ে দরিদ্র ব্যক্তিদের খাদ্য ও চিকিৎসকদের পিপিই বিতরণ করছে জেএইচএম ইন্টারন্যাশনাল।

কোভিড-১৯ প্রতিরোধে জাতির ক্রান্তিলগ্নে নিম্ন আয়ের মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেএইচএম ইন্টারন্যাশনাল লিমিটেড। চিকিৎসাসামগ্রীসহ সরকারি–বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও স্যানিটেশনসামগ্রীও বিতরণ করেছে।

গত মঙ্গলবার জেএইচএম ইন্টারন্যাশনালের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাগলা, পূর্বাচলের কাঞ্চনঘাট, যশোরের নোয়াপাড়া, অভয়নগর এবং চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় খাদ্য ও চিকিৎসকদের পিপিই বিতরণ করা হয়। সংস্থাটির চেয়ারম্যান মেহেদী হাসান, ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম, ডিএমডি মেহেদী হাসান, পরিচালক মো. হুমায়ুন কবির ও মার্কেটিং ডিরেক্টর মো. ইসমাইল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

সংস্থাটি ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে এর আগে রাজারবাগ পুলিশ হাসপাতাল, মিরপুরের ডেলটা হাসপাতালে চিকিৎসকদের পিপিই ও স্যানিটেশনসামগ্রী বিতরণ করেন জেএইচএমের ডিএমডি মেহেদী হাসান। এ সময় তিনি বলেন, ‘কোভিড-১৯ প্রতিরোধে সরকারকে সহযোগিতা করতে আমরা প্রতিদিন দরিদ্র মানুষকে খাওয়াব। একই সঙ্গে চিকিৎসকেরা যাতে নির্ভয়ে করোনা প্রতিরোধে সেবা দিতে পারেন, সে জন্য চিকিৎসকদের পিপিই ও স্যানিটেশনসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।’ বিজ্ঞপ্তি