দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় গতকাল রোববার অসহায় তিন শতাধিক দরিদ্র মানুষের মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের সহায়তায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, কোনাবাড়ী শিল্প এলাকা হওয়ায় দেশের বিভিন্ন স্থানের হতদরিদ্র মানুষ অবস্থান করে। হঠাৎ শীত বেড়ে যাওয়ায় তাদের শীতের কষ্টও বেড়ে যায়। এ কারণে গতকাল বিকেলে মার্কেন্টাইল ব্যাংক কোনাবাড়ী শাখার উদ্যোগে বিভিন্ন এলাকার তিন শতাধিক দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।