দরিদ্ররাই যক্ষ্মায় বেশি আক্রান্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যক্ষ্মা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতার অভাব রয়েছে। অনেকেই রোগটির প্রতি গুরুত্ব দেয় না। প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষ্মার বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহের ব্যবস্থা আছে। কিন্তু অনেকেই এ বিষয়ে অবগত নয়। আবার অনেকে ওষুধ সেবন শুরু করে, কিছুটা সুস্থ হলে মাঝপথে ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। এতে যক্ষ্মা ওষুধ প্রতিরোধক হয়ে ওঠে। সঠিক চিকিৎসা না নিলে রোগীর পাশের লোকজনও আক্রান্ত হতে পারে। দরিদ্র লোকজনই যক্ষ্মায় বেশি আক্রান্ত হচ্ছে। যক্ষ্মা রোগ নিরোধের লক্ষ্যে ডটস কর্মকৌশল বাস্তবায়নের জন্য গতকাল শনিবার মৌলভীবাজারে এক মতবিনিময় সভায় আলোচকেরা ওই সব কথা বলেন। জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে পৌরসভার সম্মেলনকক্ষে ওই সভা হয়। নাটাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রেজা আহমদ বেনজীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান।