দর্জি ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ শহরের দর্জিরা মজুরি বাড়ানোর দাবিতে গত সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। প্রতিটি পোশাক তৈরিতে ১০ টাকা করে মজুরি বাড়ানোর দাবিতে এ ধর্মঘট শুরু হয়েছে। কিশোরগঞ্জ দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাধা মোহন ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, একাধিকবার দাবি জানানোর পরও মালিকেরা দাবি না মানায় বাধ্য হয়ে তাঁরা ধর্মঘট আহ্বান করেছেন। শহরের দর্জি দোকান মালিক রিপন মিয়া ও অন্যান্য দর্জি ব্যবসায়ী বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা হবে বলে তাঁরা আশাবাদী।