দর্জিশ্রমিক ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বাড়ানোর দাবিতে গোপালগঞ্জে দর্জিশ্রমিকেরা বুধবার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। এতে জেলা শহরের ৫৯টি দর্জির দোকান বন্ধ রয়েছে। দর্জি শ্রমিক সমিতির সভাপতি মো. নাসু সিকদার ও সাধারণ সম্পাদক শাহিন মোল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জানুয়ারি মাসে মালিক ও শ্রমিকদের সঙ্গে পোশাক তৈরির মূল্য নির্ধারণ করা হলেও বেশির ভাগ মালিক মজুরি পরিশোধ করেন না। এ কারণে শ্রমিকদের ধর্মঘট।