প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিভ্রান্তি ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে পৃথিবী এগিয়ে যাচ্ছে। এ থেকে মুক্তি পেতে আমাদের জ্ঞানকে মানবকল্যাণে কাজে লাগাতে হবে। এ জন্য দর্শনচর্চা অপরিহার্য। কারণ মানবকল্যাণই হচ্ছে দর্শনের লক্ষ্য। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দর্শন বিভাগ এই আলোচনা সভার আয়োজন করে। সভায় মূল বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। দর্শন বিভাগের সভাপতি মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। রাজশাহী প্রতিনিধি