দর্শনা সীমান্তে দুই কৃষককে অপহরণ করেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের জয়নগর এলাকার একটি কলাবাগান থেকে বিএসএফ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দুই বাংলাদেশি কৃষককে অস্ত্রের মুখে অপহরণ করেছে। অপহরণের পর তাঁদের ভারতীয় ভূখণ্ডে নিয়ে আটকে রেখেছে বিএসএফ। তাঁরা হলেন মো. দিলু হোসেন (৪৫) ও মো. চাম্পা শেখ (৩২)।স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার সকাল থেকে ওই দুই কৃষক নিজ নিজ জমির কলাখেতে কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে বিএসএফ গেদে ক্যাম্পের কয়েকজন সদস্য ৭৬ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে অনুপ্রবেশ করে তাঁদের অস্ত্রের মুখে অপহরণ করে ভারত ভূখণ্ডে নিয়ে যান।বিজিবির চুয়াডাঙ্গার ৩৫ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আনিসুর রহমান অপহরণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই দুই বাংলাদেশি অপহরণের ঘটনায় প্রতিবাদ এবং তাঁদের ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে।