দর্শনা স্টেশনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে মঙ্গলবার মধ্যরাতে বসেছিল প্রাণের মেলা। দর্শনাসহ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের ফসল সীমান্ত এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতিকে ঘিরে স্টেশনটি হয়ে ওঠে উৎসবমুখর। ট্রেন যাত্রাবিরতির পর দর্শনাবাসীর পক্ষ থেকে আনুষ্ঠানিক স্বাগত জানানোর পাশাপাশি স্টেশনজুড়ে চলে মিষ্টিমুখের আয়োজন।সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতিকে সামনে রেখে সকাল থেকেই দর্শনা স্টেশনকে বর্ণিল সাজে সাজানো হয়। এই স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির ঘটনা স্বাভাবিক হলেও সীমান্ত এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দেখতে দর্শনা পৌর এলাকা এবং এর আশপাশের এলাকা থেকে অনেকে ভিড় জমায়। রাত ১২টা পাঁচ মিনিটে খুলনা থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি এসে পৌঁছালে করতালিতে মুখোরিত হয়ে ওঠে স্টেশনটি।