দর্শনায় বাসের চাপায় পথচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার রামনগরে আজ বুধবার রাতে বাসের চাপায় আবুল কাশেম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বিক্ষুব্ধ লোকজন ওই বাসে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার থেকে পূর্বাশা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রাত ১০টার দিকে কোচটি রামনগর এলাকায় পৌঁছালে আবুল কাশেমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই বিক্ষুব্ধ লোকজন ওই বাসে ধরিয়ে দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বাসটির বেশিরভাগ পুড়ে যায়।
দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।