দর্শনার্থী বেড়েছে পারকী সৈকতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় পারকী সমুদ্রসৈকত দর্শনার্থীদের পদভারে মুখর হয়ে উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যোগাযোগব্যবস্থার উন্নতি ও হোটেল-রিসোর্ট গড়ে ওঠায় এবার ঈদের পর পারকীতে দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। কমেছে ভোগান্তিও। চট্টগ্রাম শহরের প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পারকী সমুদ্রসৈকত। গত বৃহস্পতি ও শুক্রবার সরেজমিনে দেখা গেছে, এবার ঈদের পর পারকীতে দর্শনার্থীর ঢল নেমেছে। পরিবার-পরিজন ছাড়াও অনেকে বন্ধুবান্ধব নিয়ে বেড়াতে এসেছে পারকী সৈকতে। পারকী সৈকত ব্যবসায়ী সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, যোগাযোগব্যবস্থা ভালো হওয়া ছাড়াও নতুন নতুন হোটেল হওয়ায় দর্শনার্থীদের ভোগান্তি অনেক কমেছে, যা দর্শনার্থী বাড়ার অন্যতম কারণ।পারকী সৈকতের নীলিমা পয়েন্ট রিসোর্ট পার্কের ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম শাহ বলেন, পারকী এখন হাজারো মানুষের বিনোদনকেন্দ্র হয়ে উঠছে।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘পারকীতে দর্শনার্থী বেড়েছে। ওই এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি।’