দর্শনায় ইবোলা সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ও স্থলবন্দরের চেকপোস্টে ইবোলা ভাইরাস প্রতিরোধে বিশেষ সতর্কতার অংশ হিসেবে একটি চিকিৎসক দল গত মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা একরামুল হকের নেতৃত্বাধীন এ চিকিৎসক দল ভারত থেকে আসা যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষাসহ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল লতিফ বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ চিকিৎসক দল কাজ করবে।’ দর্শনা আন্তর্জাতিক স্টেশন হয়ে সপ্তাহে চার দিন ঢাকা-কলকাতা পথে মৈত্রী ট্রেন চলাচল করে। এ ছাড়া প্রতিদিন অনেক যাত্রী এ স্থলবন্দর দিয়ে যাতায়াত করেন।